শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেপ্লেক্সের ফার্মাসিস্ট ডিউটিতে এসে হামলার শিকার

প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট চত্বরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ফার্মাসিস্ট আবু মোত্তালেব ওরফে মামুন(৩৫)। তিনি রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে ফার্মাসিস্ট পদে দায়িত্বরত রয়েছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওই স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮জুন) দুপুরের দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আবু মোত্তালেব ওরফে মামুন জানান, প্রতিদিনের ন্যায় সকালেই হাসপাতালে ডিউটিতে এসেছি। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে চা পানের জন্য যাই।এসময় আকষ্মিক দু’জন ব্যক্তি আমার নাম ও পরিচয় জেনেই অতর্কিতভাবে আক্রমণ করে। এতে আমার নাক ফেটে গিয়ে শরীরে রক্তপাত ঘটে। এছাড়াও মুখ ও চোখেও কিল-ঘুষি মারে তারা।ওই হামলাকারী ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। কি কারণে এমন হামলা করেছে সেই বিষয়ে জানেন না ভূক্তভোগী।

হামলার বিষয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মনীষা দাশ বলেন, আমাদের স্টাফ আবু মোতালেব চা খাওয়ার জন্য কমপ্লেঙ্রে সামনে চায়ের দোকানে গিয়েছিলেন। তখন ওনার উপরে হামলা হয়, আমাদের কিছু পরিচিত লোকজন জরুরি বিভাগে নিয়ে আসেন।ওনার নাক দিয়ে গলগল করে রক্ত পড়ে শার্ট ভিজে গিয়েছিল। এবং ওনার নাকে ফুলা ছিল এবং ডানপাশের চোখে নিচে ফোলা ছিল,ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ডাক্তার কর্মচারী কর্মকর্তা সবার পরিমাণই খুব কম যেহেতু, সেহেতু আমাদের একটা সার্বিক নিরাপত্তার একটা বিষয় আছে? আমরা চাই, আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা আমার সাথে বা আমার কোন কর্মকর্তা বা কর্মচারী কারো সাথেই যেন না ঘটে, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হউক।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় রাজারহাট থানায় অভিযোগ করেছে মামুন। সিভিল সার্জনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

রাজারহাট থানার দায়িত্বরত সাব ইন্সপেক্টর বিকাশ চন্দ্র রায় বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর