শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে “নিরাপদ কর্মস্থল”চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স স্টাফদের মানববন্ধন

প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

সংবাদদাতা,রাজারহাট(কুড়িগ্রাম):

নিরাপদ কর্মস্থল চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফরা। সোমবার(৩০জুন)সকাল এগারোটায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে স্টাফদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন,গত ২৮শে জুন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের উপর বর্বর হামলার ঘটনা ঘটে।আমরা চাই এ বর্বর হামলায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।পাশাপাশি হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের নিরাপত্তা চাই।

বাংলাদেশ ডিপ্লোমা এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কন্সান্টেন্ট বিভাগে কর্তব্যরত ডা: উম্মে কুলসুম বিউটি,মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন,জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়,সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার,মিডওয়াইফ লতা রায়সহ অন্যান্যরা।উল্লেখ্য গত ২৮শে জুন শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট ডিউটিতে এসে বর্বর হামলার শিকারের ঘটনা ঘটে। এঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন আহত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর