শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পবিত্র আশুরা উদ্‌যাপন উপলক্ষ্যে নির্দেশনা

প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

পিআইডি, রংপুর:

রবিবার ৬ জুলাই (১০ মহররম ১৪৪৭ হিজরী) মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র আশুরা উদ্‌যাপিত হবে। এই উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকায় শিয়াসহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিল বের করেন । মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেন যা ক্ষেত্রবিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতিসহ নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করতে পারে। মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে মিছিল শেষ না হওয়া পর্যন্ত সকল ধরনের ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠিসহ দেশীয় অস্ত্র বহন, আঁতশবাজি ও পটকা ফোটানো এবং গণউপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতি উচ্চ শব্দজনিত মাইক/স্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর