শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

একসঙ্গে ৫ টি বিসিএসের সময়সূচি ঘোষণা পিএসসির

প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একসঙ্গে ছয়টি বিসিএসের সময়সূচি প্রকাশ করেছে। এতে প্রিলিমিনারি, লিখিত ও চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হবে। আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।-খবর তোলপাড়।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, চলমান ৪৫তম থেকে শুরু করে ৪৯তম বিসিএস পর্যন্ত সময়সীমা ধারাবাহিকভাবে নির্ধারণ করা হয়েছে।

৫ টি বিসিএসের সময়সূচি এক নজরে:

৪৫তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল ১৯ জুন, চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর ২০২৫।

৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই, ফলাফল ১৮ ডিসেম্বর।

৪৭তম বিসিএস: প্রিলিমিনারি ১৯ সেপ্টেম্বর, ফলাফল ২৮ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর।

৪৮তম বিসিএস (বিশেষ): লিখিত পরীক্ষা ১৮ জুলাই, ফলাফল ২১ জুলাই, চূড়ান্ত সুপারিশ ২২ সেপ্টেম্বর।

৪৯তম বিসিএস: বিজ্ঞপ্তি প্রকাশ ১ নভেম্বর, অনলাইন আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

পিএসসি জানায়, বিশেষ ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত পরীক্ষা শেষ করা হবে।

এছাড়া, নিয়মিত বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তির কমপক্ষে দুই মাস পর এবং লিখিত পরীক্ষার জন্য প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর সময় নির্ধারণ করা হবে। একই সঙ্গে একাধিক বিসিএসের প্রার্থী যেন সময়মতো প্রস্তুতির সুযোগ পান, সেজন্য মৌখিক পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে এক পরীক্ষার সঙ্গে অন্য পরীক্ষার মধ্যে অন্তত এক মাস ব্যবধান থাকে।

পিএসসি আরও জানায়, নির্ধারিত সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তিত হতে পারে, তবে কমিশন তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। ডিসেম্বরের পরবর্তী পরীক্ষাগুলোর মাইলফলক শিগগিরই প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর