শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফেনী শহরের অধিকাংশ রাস্তা হাটু পানি, পরীক্ষার্থী ও জনদূর্ভোগ চরমে

প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কামরুল হাসান লিটন, ফেনী:

গতকাল সন্ধ্যা থেকে টানা বৃষ্টির কারণে ফেনী শহারের অধিকাংশ রাস্তা হাটু পানির নিচে। আজ অর্নাস পরীক্ষা থাকায় পরীক্ষার্থী ও কর্মব্যস্ত মানুষের মাঝে চরম দূর্ভোগে মধ্যে পড়ে যান। এ

দিকে শহরের বেসরকারীভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির অর্ধবার্ষিকী পরীক্ষা বাতিল করা হয়েছে বলে শিক্ষা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে। শহরের রিক্্রা, ভ্যান গাড়ী ছাড়া তেমন কোন যানবাহন দেখা যায়নি। ফলে শিক্ষার্থী ও কর্মজীবি মানুষদেরকে চরম দূর্ভোগে পড়তে হয়। বিশেষ করে, এসএসকে রোড়, একাডেমী রোড়, পাঠানবাড়ী রোড়, নাজির রোড়, মিজান রোড়, কলেজ রোড়,শান্তি কোম্পানী রোড়, কদলগাজী রোড়,পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে ২/৩ ফুট পানিতে ডুবে গেছে। শহর জুড়ে জলবদ্ধতার কারণে হাজরো পরিবার পানি বন্দী হয়ে আছে। টানা বৃষ্টিতে দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবিসহ বিভিন্ন পেশার মানুষ।

শহরে প্রধান প্রধান সড়কগুলিতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল কমে যায়। টানা বর্ষনের ফলে ফেনীর পশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিম্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে। বৃষ্টি বন্ধ না হলে ফুলগাজী বাজারের আবারো পানি উঠাতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন । সকালে বেঁড়ি বাধের আংশিক ভেঙ্গে যাওয়ায় বাঁধের উপর করা কয়েকটি দোকান নদীর পানিতে বিলীন হয়ে যায়।

ফেনীতে ২৪ ঘন্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে ২৪ ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো: মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ বৃষ্টিপাত আগামী ২ দিন থাকতে পারে বলে তিনি জানান।

টানা বৃষ্টির কারণ সীমান্তবর্তী মুহুরী ,কহুয়া সিলোনিয়া নদীর পানি বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর