শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে প্রশিক্ষণের উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর

প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলে যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর। নড়াইল জেলায় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)গণের ব্যবহারিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় পুলিশ লাইন্স, নড়াইল এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল।

এই ব্যবহারিক প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সাথে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ সময় পুলিশ সুপার বলেন নবনিযুক্ত টিআরসি সদস্যরা পুলিশের ভবিষ্যৎ, তাদেরকে শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

পুলিশ সুপার নবীন সদস্যদের সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের সেবা করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষকবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স। প্রশিক্ষণার্থী টিআরসিরা মনোযোগ সহকারে পুলিশ সুপারের দিকনির্দেশনা শ্রবণ করেন এবং দায়িত্ব পালনে প্রস্তুত থাকার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর