শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামের ‘তথ্যভান্ডার’ খ্যাত সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর দাফন সম্পন্ন

প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫


সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের পরিচিত মুখ, জেলার ‘তথ্যভান্ডার’ খ্যাত প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মমিনুল ইসলাম মঞ্জু জেলা শহরের পৌর এলাকার চরুয়াপাড়ার বাসিন্দা ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিমের জ্যেষ্ঠ ছেলে। তিনি কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। তিনি সর্বশেষ ‘এখন টিভি’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিক মমিনুল ইসলামের মরদেহ বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে পৌঁছায়। এ দিন বিকালে তার বসতবাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬টায় তার দীর্ঘদিনের সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সহকর্মীরা তার সাহসী ও বলিষ্ঠ সাংবাদিকতার স্মৃতিচারণ করেন। এরপর শহরের কেন্দ্রীয় কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন প্রথিতযশা ও গুণী এই সাংবাদিক।

মমিনুল ইসলাম মঞ্জু সত্তরের দশকে দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে কুড়িগ্রামে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তী সময়ে থানা আনসার অ্যাডজুটেন্ট হিসেবে বেশ কয়েক বছর কর্মরত থাকার পর পুনরায় সাংবাদিকতায় ফিরে আসেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এখন টিভিতে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি মুক্তকণ্ঠ, ইটিভি, সিএসবি নিউজ, সমকাল ও সময় টিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। তা ছাড়া কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধসহ অনেক বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। অসামান্য মেধাবী এই সাংবাদিক তার সহকর্মী ও ঘনিষ্ঠজনদের কাছে তথ্যের ভান্ডার হিসেবে খ্যাত। তার মৃত্যুতে জেলার সাংবাদিকতায় শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের অন্যতম সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, ‘আমরা শোকাহত। মঞ্জু ভাই ছিলেন আমাদের সাংবাদিকতার শিক্ষক। আমাদের জেলার তথ্য ভান্ডার। তিনি আমাদের অভিভাবক। তার মতো আরেকজন সাংবাদিক ও অভিভাবক আমরা আবার কত বছর পর পাবো জানি না।’

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন, ‘মঞ্জু ভাইয়ের শূন্যতা পূরণ হওয়ার নয়। তার মতো সাহসী ও গুণী সাংবাদিক আমাদের এই জনপদে আবার পাবো কিনা সন্দেহ আছে। তার মৃত্যুতে আমরা শুধু একজন সহকর্মী নয়, একজন অভিভাবক হারালাম। আমরা তার পরকালীন জীবনের শান্তির জন্য দোয়া প্রার্থী।’

গুণী এই সাংবাদিক মৃত্যুকালে তিন ছেলে, বাবা ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর