শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব পাকিস্তানে অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হরমুজ প্রণালিতে রাশিয়ার জন্য টোল-ফ্রি, সিদ্ধান্ত ইরানের পলাতক ১১ ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে বন্ধ বাংলাদেশের ৩২ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কুড়িগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫


সংবাদদাতা, কুড়িগ্রাম:

‘২৪শের জুলাই গণঅভ্যুত্থান দিবস’২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় জুলাই যোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার ১৮ জুলাই’২৫ সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মো. ইউনুছ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি প্রতীকী ম্যারাথন র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর