শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কু‌ড়িগ্রা‌মে মস‌জি‌দের রে‌লিং ভে‌ঙে মুসল্লীর মৃত‌্যু

প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং ) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজু খানায় অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আক‌স্মিকভা‌বে ছাদের ওপরের কার্নিস (রেলিং)ভেঙে তা‌কে চাপা দেয়। এ সময় নামাজের মুস‌ল্লিরা আব্দুল মমিনকে রেলিং‌য়ের নি‌চ থে‌কে বের কর‌লে ততক্ষ‌নে তি‌নি মারা যান।

ক‌য়েকজন স্থানীয় বা‌সিন্দা জানান, বাড়ির পা‌শে মস‌জিদ হওয়ায় আব্দুল ম‌মিন নিয়‌মিত এ মস‌জি‌দে নামাজ পড়তেন। আজ (শ‌নিবার) হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প‌রে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নি‌য়ে যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর