শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে পুলিশের বিশেষ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক, ৭ টি মোটর সাইকেল উদ্ধার

প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় হতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক লোহাগড়া থানা পুলিশ। এ তাদের ব্যবহৃত ৭ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার ২ রা আগষ্ট আনুমানিক রাত ২ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে এস আই আবুল কালাম আজাদ ও এএসআই আবুল হোসেন সহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছে থাকা সাতটি মোটরসাইকেল উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়।

সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হলো ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের আছাদ মোল্যার ছেলে তনু মোল্যা, পাংখারচর গ্রামের কাজি দিদারুল আলমের ছেলে কাজি অমিত ( নৌবাহিনীর চাকুরী চুত্য সদস্য),যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে, শামীম রেজা, কুল্লা গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে, মোঃ শাওন রহমান,সোনাপুর গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে, মোঃ হাফিজুর রহমান (চাকুরী চুত্য সেনা সদস্য), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের মোঃ ফিরোজ হোসেনের ছেলে মোঃ আলামীন হোসেন,একই গ্রামের কালা মিয়া শেখের ছেলে মোকলেস শেখ,ঝিনেদাহ জেলার কালিগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা, ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ এজাজ আহম্মেদ (পুলিশ সদস্য) বর্তমান কর্মস্থল সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাড়ি।

এঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং২ তারিখ ২ আগস্ট ২০২৫।ধারা দন্ড বিধি ৩৯৯,৪০২ আদালতে প্রেরন করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার সহ ৭ টি মোটরসাইকেল উদ্ধার করে হয়েছে। তারা ডাকাতি করার উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। আইনের মাধ্যমে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর