শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ীতে ঈদুল আজহা উপলক্ষে ৩৯ হাজার দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

এমদাদুল হক মিলন, ফুলবাড়ী (কুড়িগ্রাম):

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ কেজি করে চাল উপহার পেয়ে খুশি ৩৮ হাজার ৬৩২ জন ভিজিএফ নির্বাচিত সুবিধাভোগী পরিবার।
এতে এ উপজেলায় মোট ৩৮৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ বরাদ্দ আসছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত জানান, উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব এবং ইউপি সদস্যের উপস্থিতিতে প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থদের মাঝে ঈদের বিশেষ বরাদ্দের ভিজিএফ নির্বাচিত সুবিধা ভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ চলমান রয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে চাল বিতরণ সম্পূর্ণ হবে বলে জানান এ কর্মকর্তা।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রতি ঈদে ১০ কেজি করে চাল দুস্থদের মাঝে উপহার দেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের চাল অত্যান্ত সুন্দর পরিবেশে আমি আমার ইউনিয়নে বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনে মোট ৫ হাজার ২০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কাজ সম্পূর্ণ করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়নে প্রত্যেক সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল সুন্দর পরিবেশে বিতরণ কাজ প্রায় শেষের দিকে। আশাকরি আজ কালের মধ্যে চাল বিতরণ সম্পূর্ণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর