শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফেনী সীমান্তে থেকে এক বৃদ্ধাকে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

কামরুল হাসান লিটন, ফেনী :

ফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধাকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।

সোমবার (১১আগষ্ট) সকালে উপজেলার বক্্রমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তের ২১৭৪ নাম্বার পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, নুরুল ইসলাম কৈয়ারা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে।তিনি গ্রাম থেকে সবজি ক্রয় করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

বিজিবি ও এলাকাবাসী জানায়, সকালে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।

তিনি শারীরিক প্রতিবন্ধি ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে দুপুরে উভয় দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে ওইদিন বিকেলে বৃদ্ধা নুরুল ইসলামকে বিজিবি’র হাতে তুলে দেয় বিএসএফ।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: মোশারফ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোম্পানী কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে বৈঠকের পর সোমবার বিকেলে তারা ওই ব্যক্তিকে ফেরত দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর