শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন কুমার তালুকদার।

আরও বক্তব্য রাখেন গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে গাজী কামরুজ্জামান শুভ্রসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং জেলার উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মিজানুর রহমান (রনি) ও সদস্য সচিব মাওলানা মিরাজ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর