সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময়
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

‘‌দৈনিক করতোয়া পত্রিকাটির পাঠক সংখ্যা কমে গেলেও মান কমেনি’-দৈনিক’ করতোয়া’র ৫০বছরে পদার্পণ উদযাপনে রাজারহাট ইউএনও আল ইমরান

প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

শৈশবে দেখতাম উত্তরবঙ্গের একমাত্র দৈনিক করতোয়া পত্রিকা গ্রামাঞ্চলে যেত। তাই উত্তরবঙ্গের মানুষের জন্য পত্রিকাটির জনপ্রিয়তায় এখনো তুঙ্গে। করতোয়া পত্রিকা গ্রামের দুঃখ দূর্দশা নিয়ে লিখতো। ওই সময় আর কোন পত্রিকা এভাবে লিখতো না। উত্তরাঞ্চলের সবার হাতে পত্রিকাটি ছিল। এখন শুধু উত্তরবঙ্গে নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। এখন পত্রিকাটির পাঠক সংখ্যা কমে গেলেও মান কমেনি। উত্তরবঙ্গের জনপ্রিয় দৈনিক’ করতোয়া পত্রিকার পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমারান।

বুধবার(১২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে করতোয়া’র ৫০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি রাজারহাট প্রতিনিধি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম। তিনি ছোট বেলা থেকে দৈনিক করতোয়া পত্রিকার নিয়মিত পাঠক বলে জানান।

রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান বলেন-পত্রিকাটি রাজারহাট উপজেলায় এক সময় ব্যাপক জনপ্রিয় ছিল। তাই পত্রিকাটি আবারও এ উপজেলার সকল মানুষের হাতে হাতে দেখতে চাই।

রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন বলেন- দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত রাজারহাট উপজেলার সমস্যা নিয়ে অনেক লিখেছেন। তাই উপজেলার উন্নয়নও হয়েছে। এ কারণে তাকে ফ্যাসিস্ট সরকারের আমলে বেশ কয়েকবার নির্যাতিত হয়েছেন।

প্রেসক্লাব রাজারহাট সাংগঠনিক সম্পাদক ও ইনফো বাংলা রাজারহাট প্রতিনিধি আশাদুল হক শিমুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া রাজারহাট প্রতিনিধি প্রহল্লাদ মন্ডল সৈকত,এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম,উপজেলা ছাত্রদল আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম ও জুলাই যোদ্ধা আল মিজান মাহিন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট সহ-সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার রাজারহাট প্রতিনিধি আজিজুল হক, প্রেসক্লাব কোষাধ্যক্ষ ও প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজারহাট প্রতিনিধি আশরাফুল আলম সাজু, প্রেসক্লাব সদস্য ও দৈনিক সমাচার রাজারহাট প্রতিনিধি শাহাজাহান আলী, দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকারসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর