শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৬

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস(১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৬ জন আহত হন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। সে গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে দুই মোটরসাইকেল চালক সাকিব (২০) কে ঢাকায়, নারায়ন (২৮) ও অপর আরোহী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনা পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু সাকিব ও অপু নড়াইল থেকে সিকিরহাট এর দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলেন ভাড়ায় মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস নামে এক ব্যক্তি পথিমধ্যে মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে আসলে বেপরোয়া গতির মোটরসাইকেল অপর মোটরসাইকেল ও ভ্যানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিবের মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরোহী অপু বিশ্বাস। এদিকে সাকিবসহ আহত আরো দু’জনের অবস্থাও আশংকাজনক। অন্যদিকে আহত ভ্যানচালক ও অন্য দুই যাত্রীকে খুলনা নেয়া হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, এছাড়াও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর