শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

পীরগঞ্জে খাদ্য গুদামে চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫


সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

পীরগঞ্জ উপজেলার পৌর শহরের জগথা মহল্লা ও ভোমরাদহ ইউনিয়নে মোট ২টি সরকারি খাদ্য গুদাম রয়েছে। এ উপজেলায় সরকারি ভাবে বোরো চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা শতভাগ সফল হয়েছে বলে খাদ্য গুদাম সূত্রে জানা গেছে।

উর্দ্ধতন কর্তৃপক্ষের মনিটরিং জোরদার থাকায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায়, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ও মিল মালিকরা আন্তরিক হওয়ার কারনে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বোরো চালের দাম বেশি হওয়া স্বত্বেও ২টি খাদ্য গুদাম কর্তৃপক্ষ চালক্রয়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছে। সম্প্রতি পীরগঞ্জ খাদ্য গুদামে ৪৯ টাকা কেজি দরে ৫ হাজার ১শ ৬০ মেঃটঃ ও ভোমরাদহ খাদ্য গুদাম কর্তৃপক্ষ ৯শ ৬৭ মেঃটঃ চাল ক্রয় করেছে।

শতভাগ ক্রয় সম্পুর্ণ করে ক্রয়ের মুলতবি ঘোষণা করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায় জানান, আমি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মিল মালিকদের সাথে মৈত্রী সম্পর্ক করে চালক্রয় শতভাগ সফল করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর