শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিস্ফোরণে মারা গেল একই পরিবারের ৪ জন

প্রকাশের সময়: রবিবার, ১৬ জুন, ২০২৪

ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন মারা গেছেন। তার নাম রকসি আক্তারও (২০) । এর মাধ্যমে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের চারজনই মারা গেলেন।

রোববার (১৬ জুন) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রকসি।-খবর তোলপাড় ।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‘ভাটারা থেকে দগ্ধ অবস্থায় নারী–শিশুসহ একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছিল। আজ ভোরের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রকসি আক্তার। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।’

তরিকুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় গত বুধবার শিশু আয়ান, বৃহস্পতিবার ছোট মেয়ে ফুতু আক্তার ও গতকাল শনিবার দুপুরে মারা যান বৃদ্ধ আব্দুল মান্নান।’

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর