শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

‌’জাপানে ১ লাখ জনবল পাঠানোর পরিকল্পনা সরকারের’

প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে। কয়েকদিনের মধ্যে প্রায় ১ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে জাপানি ভাষা না জানলে কেউ যেতে পারবে না। ভাষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।-খবর তোলপাড়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে কর্মী পাঠাতে হলে জাপানি ভাষা জানা বাধ্যতামূলক।

তিনি মন্ত্রী-এমপিদের জন্য গাড়ি কেনা সংক্রান্ত আলোচিত প্রস্তাব নিয়েও কথা বলেন। উপদেষ্টা জানান, আগামী সংসদে নির্বাচিত মন্ত্রী ও এমপিদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর