শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিশ্ববিদ্যালয়ে ১০৪ বছরের ইতিহাসকে ব্রেক করে পুরো প্যানেল শিবির বিজয়ী হয়েছে বললো মাসুদ সাঈদী

প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫


সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুর -০১ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ আইন করে শিবিরের রাজনীতি বন্ধ করে দেয়া হয়েছিলো সেই শিবির ডাকসুর নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছরের ইতিহাসকে ব্রেক করে পুরো শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে। এটাকে আমি মনে করি একটি বড় ব্যাপার। মানুষের চিন্তা ধারার পরিবর্তন এসেছে। আমরা বাংলাদেশকে পরিবর্তনের রাস্তায় নিতে চাই। যেখানে অন্য সংগঠন হলে মিছিল মিটিং করতো মিষ্টি বিতরণ করতো সেখানে শিবির আল্লাহর শুকরিয়া আদায় করেছে নামায পড়েছে। এটাই হলো পরিবর্তন। পরিবর্তন আনার অঙ্গিকার রাজনীতিবিদদের করতে হবে কিন্ত তারা তা করছে না। যখন যে ক্ষমতায় যাচ্ছে তার চেহারা পাল্টে যাচ্ছে। আমাদের ভাই আমাদের বন্ধু যাদের সাথে একসাথে আমরা সংগ্রাম করেছি এখন মতের মিলছে না তাই রাজাকার হয়ে যাচ্ছি। এই যে অপরাজনীতি এ থেকে দেশকে বাঁচাতে হবে।

তিনি আরো বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে নয়। প্রধান উপদেষ্টার সাথে প্রথমেই দেখা হকে আমাদের জামাতের আমীর রমজানের আগে নির্বাচনের কথা বলেছে। আমরা পিয়া পদ্ধতি চাই কারন ১৯৭১ থেকে ২০০৯ সাল পর্যন্ত যে কয়টি নির্বাচন হয়েছে সেখানে ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করছে। মোট ভোটের অর্ধেকেরও কম ভোট পেয়ে তারা সরকার গঠন করে দেশের মালিক হয়ে যান সংবিধান পরিবর্তন করে ফেলছেন দেশের কাঠামো পরিবর্তন করে ফেলছেন। ৬৫ শতাংশ মানুষের কোন তোয়াক্কাই করছেন না। এজনই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোন দল ইচ্ছেমত স্বৈচারী আচারণ করতে পারবে না। এসময় মাসুদ সাঈদী ২০২৪ এর ০৫ আগষ্ট এর পর থেকে পিরোজপুর-০১ আসনের তিনটি উপজেলা পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীতে ইতমধ্যেই যে উন্নয়নের কাজ চালু করেছেন সে বিষয়ে আলোচনা করেন। তিনি আজ বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপত্বি এবং সোহরাব হোসেন জুয়েল এর সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর তাফাজ্জেল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারী মো: জহিরুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর