রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নেপালে বাংলাদেশিরা ভালো আছেন জানালো বাংলাদেশের প্রেস সচিব

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশি যারা নেপালে আছেন তারা ভালো আছেন। বাংলাদেশ দূতাবাস তাদের সকলের দেখভাল করছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।-খবর তোলপাড়।

শফিকুল আলম জানান, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নেপালের পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন।

তিনি জানান, জাতীয় ফুটবল টিমকে বাংলাদেশ ফিরিয়ে আনতে বিমান বাহিনীর স্পেশাল এয়ারক্রাফট গিয়েছে (এরই মধ্যে তারা ফিরেও এসেছেন)। নেপালের বিমানবন্দর আংশিক খোলা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর