শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে শারদীয় দুর্গাপূজা-উপলক্ষে পুজামন্ডব পরিদর্শন করলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫


সংবাদদাতা,উলিপুর ( কুড়িগ্রাম):

উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সিফাত মেহনাজ।

রবিবার রাতে উলিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ পূজামণ্ডপগুলো ঘুরে ঘু‌রে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, দুর্গাপূজা দেশে সনাতনী ধর্মাবলম্বীদের একটি অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান, কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন ফ্রন্ট’র সদস্য সচিব, স্বপন কুমার সাহা, শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি উজ্জ্বল সরকার
স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সুধীজন।জেলা প্রশাসকের এই পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর