শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

টিসিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোব) বিকেলে জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সিভিল সার্জন, কুড়িগ্রাম।

এতে কুড়িগ্রামের সিভিল সার্জন জনাব ডা: স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুহাইমিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

এ সময় সিভিল সার্জন জনাব ডা: স্বপন কুমার বিশ্বাস বলেন, টিকাদানের মাধ্যমে টাইফয়েডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে টিসিভি (ঞুঢ়যড়রফ ঈড়হলঁমধঃব ঠধপপরহব) টিকাদান ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাস্থ্যসুরক্ষায় এই টিকা কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

এছাড়াও প্রেস ব্রিফিংয়ে টিকাদান কার্যক্রমের উদ্দেশ্য, সময়সূচি ও লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সব উপজেলা, স্কুল ও কমিউনিটি পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও সফলভাবে টিকা প্রদান নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদপ্তর, গ্যাভি, পাথ, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর