শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৫ দালাল গ্রেফতার

প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫


সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগিদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি টিমের অভিযানে দালাল চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে একইদিনে হাসপাতাল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা যথাক্রমে, কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), নুর হোসেন, রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০) ও সরদারপাড়া এলাকার মারুফ মিয়া (৪০)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ৫ জন দালালকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালকে শতভাগ দালালমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের এই অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর