শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে আসছে না, শঙ্কা বাড়ছে পাশের কারখানার

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিপিজেড) অ্যাডামস ক্যাপ নামে কারখানায় লাগা আগুন সর্বোচ্চ চেষ্টা করেও নিয়ন্ত্রণে আসছে না। এতে আশপাশের কয়েকটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক সূত্র।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে লাগা আগুন ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দিয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর বলেন, আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আগুনে জ্বলতে জ্বলতে ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভেতরে কেউ আটকে পড়ার খবর পাইনি।

আগুনের তীব্র তাপে পাশের কয়েকটি কারখানার ভবন অতিরিক্ত গরম হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় কারখানাগুলোর অভ্যন্তরে পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করছেন সেখানকার কর্তৃপক্ষ।

পার্শ্ববর্তী কারখানা স্মার্ট জ্যাকেটের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, আমাদের নিজস্ব হাইড্রেন্ট দিয়ে সামনের অ্যাডামস ক্যাপে লাগা আগুনে প্রায় তিন ঘণ্টার মতো পানি ছিটিয়েছি।

আগুনের তাপে আমাদের কারখানাও অত্যধিক গরম হয়ে উঠছে। এখন আমরা আমাদের কারখানার অভ্যন্তরেও পানি ছিটিয়েছি -বলেন তিনি। -সম্পাদনায় চট্টগ্রাম বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর