শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে লাইট হাউজ’র উদ্যোগে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের সদর উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
লাইট হাউজ কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ০৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলায় লাইট হাউজ এর আয়োজনে আলোর ভূবন সভাকক্ষে অনুষ্ঠিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন।

লাইট হাউজ’র প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সদর থানার অফিস ইনচার্জ মোঃ আজমল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার, লাইট হাউজ’র উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত ও দীপা রানী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সদর থানার অফিস ইনচার্জ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সাংবাদিকগণ লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও কিশোরী, উপজেলার কোঅর্ডিনেটর মোঃ রিপকন আলী, এনজিও প্রতিনিধি ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন বলেন -দূর্যোগকালীন সময়ে লাইট হাউজ এর রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি ভালো ওয়েবসাইট, যা আমাদের বন্যা এবং বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। রিপোর্ট নাউ বিডি’র সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ বিভিন্ন ধরনের সমস্যা ধরতে পারবে এবং আমরা সহজেই কাজ করতে পারবো। এই রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট একটি নতুন ওয়েব সাইট যা লাইট হাউজ’র মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে এজ্ন্য লাইট হাউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ। তিনি আরও বলেন- সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও দেশের উন্নয়নে কাজ করছে তাতে করে সমাজ ও দেশের মানুষ উপকৃত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার বলেন- দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে, তাই সকলকে সে সময় স্বাভাবিক ভাবে কাজকর্ম করতে হবে এবং কোন প্রকার স্বাস্থ্য ঝুকি হলে উপজেলা বা জেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যেতে বলেন। দুযোর্গের সময় বিশেষ করে নারী ও কিশোরীদের স্যানিটরিী ন্যাপকিনের প্রয়োজন হয়, তাদেরকে সকল সহযোগীতার পাশাপাশি স্যানিটরিী ন্যাপকিন দেয়ার ব্যবস্থা করার প্রয়োজন।

সদর থানার অফিস ইনচার্জ মোঃ আজমল হোসেন বলেন- রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এ তথ্য প্রদানে কেউ যদি হয়রানি করে বা ভূল তথ্য দেয় আমাদের জানালে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তিনিও লাইট হাউজকে ধন্যবাদ জানান।

লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরী দীপা রানী বলেন- আমি কখনো দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাইনি লাইট হাউজ আমাকে প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তুলেছে আমি এখন এলাকার নারী ও কিশোরীদের দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছি। সবার কাছে দাবি হলো দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সহযোগীতার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন দেয়ার আহবান জানাচ্ছি।

অনুষ্ঠানে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটটির গুরুত্ব এবং কিভাবে কাজ করতে হবে, সেই সাথে স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ কিভাবে রিপোর্ট করবেন এসব বিষয়ে বিস্তারিত সেশন পরিচালনা করেন লাইট হাউজ’র উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত।
লাইট হাউজ এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর