শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

‘পুরান ঢাকার নান্না বিরানী হাউজ’ মানুষকে খাওয়ায় পঁচা মাংস

প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫


সংবাদদাতা, পাবনা:

হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার ‘পুরান ঢাকার নান্না বিরানী হাউজ’। এই অপরাধের দায়ে অভিযান চালিয়ে হোটেলটিকে জরিমানা আদায় ও সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের এআর কর্নার সংলগ্ন এই হোটেলে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, ‘পুরান ঢাকার নান্না বিরানী হাউজে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাচা মাংসের সাথে সংরক্ষণ করতো। অভিযানে এমন মাংস জব্দ করা হয়। এজন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন করলে হোটেলটি সিলগালা করা হবে।’

অভিযানে জেলা আনসার ব্যাটেলিয়ানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি পরিচালক।

স্থানীয়রা জানান, এমন অভিযান নিয়মিত পরিচালনা করা দরকার যেন ভোক্তারা ক্ষতিগ্রস্থ না হয়। আমরা এমন অভিযান পরিচালায় তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা চাই তা যেন অব্যাহত থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর