শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফেনীতে রেল লাইন খুলে দিল দুর্বত্তরা,অল্পের জন্য বেঁচে গেলো হাজারো প্রাণ

প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫


সংবাদদাতা,ফেনী :

ফেনীর সহদেবপুরে দুর্বৃত্তরা রেললাইন খুলে বৈদ্যুতিক ল্যাম্পপোস্টের সাথে বেঁধে দিয়েছে। সময় মতো রেল কর্তৃপক্ষ বিষয়টি টের পাওয়ায় অল্পের জন্য রক্ষ পেয়েছে ঢাকা চট্রগ্রাম রেলপথে চলাচলকারী অসংখ্য যাত্রীবাহী ট্রেন।

ঘটনাটি ঘটে শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে সহদেবপুর এলাকার আপ লাইনের আউটার সিগন্যালের পাশে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোন এক সময় দুর্বুত্তরা রেল লাইনের একটি অংশ খুলে তা পাশের বৈদ্যুতিক খুঁঠির সঙ্গে বেঁধে রাখে। সকালে ট্রেন চালকেরা লাইনের অসংগতি দেখতে পেয়ে তাৎক্ষনিকভাবে স্টেশন মাষ্টারকে অবহিত করেন। পরে রেলওয়ের উদ্ধার দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত মেরামত কাজ শুরু করেন।রেলের ৮ জন কর্মী টানা একঘন্টার প্রচেষ্টায় পুনরায় রেল লাইন সচল করেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সামান্য সময়ের ব্যবধানেই একটি বড় ধরনের দুঘর্টনা এড়ানো সম্ভব হয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে শতাধিক যাত্রী বাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটতে পারতো।আল্লাহ সবাইকে রক্ষা করেছেন। এ ঘটনায় রেলওয়ে কর্র্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর