ফেনী-১ খালেদা জিয়ার আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা
সংবাদদাতা,ফেনী :
ফেনী ১ আসনের জামায়াত ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যডভোকেট এসএম কামাল উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল মটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ নভেম্বর) সকালে ফুলগাজীর বন্দুয়ার দৌলতপুর এলাকা থেকে কয়েক হাজার মটর সাইকেল ও পাইভেট কার নিয়ে ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় এসে শোভা যাত্রাটি শেষ হয়। এ শোভা যাত্রার নেতৃত্ব দিয়েছেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রিয় মজলিশ শুরার সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবি এসএম কামাল উদ্দিন। এ সময় দাড়িঁপাল্লার ব্যানার, টিশার্ট, প্লে কার্ড নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমর্থকেরা মোটর সাইকেল নিয়ে ফুলগাজী ও ছাগলনাইয়া বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। বেগম খালেদা জিয়ার আসনের জামায়াতের এ ধরণের শোভা যাত্রা ভোটারদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ফুলগাজী বাজারের এক ব্যবসায়ী আবুল কাশেম জানান, ফেনী ১ আসনে জামায়াতের এত সমর্থক আছে কখনো মনে হয়নি। সুষ্ট নির্বাচন হলে জামায়াতের ভোটের সংখ্যা অনেক বড়বে। ছাগলনাইয়া বাজারের মুদি দোকানদার সাইফুল জানান, এ শোভা যাত্রা অন্যান্য দলের প্রতি একটি সর্তকবার্তা। খালেদা জিয়ার এ আসনে জামায়াতের এ অবস্থা কল্পনাতীত। বিএনপির নেতাকর্মীদেরকে আরো বেশী করে কাজ করতে হবে।
উক্ত শোভা যাত্রায় দাঁড়িপাল্লার সমর্থনে ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান,জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও ছাগলনাইয়া,ফুলগাজী, পরশুরাম উপজেলার জামায়াতের মনোনিত উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থীরাও অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন কালেরকন্ঠকে জানান, আমি সকাল সাড়ে আটটা থেকে ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা বন্দুয়া থেকে সাড়ে ৩ হাজার হোন্ডা নিয়ে শোভা যাত্রা শুরু করেছি। পর্যায়ক্রমে পরশুরাম,ফুলগাজী ও ছাগলনাইয়ার পাঠাননগর এসে শোভা যাত্রা শেষ হয়েছে। এ সময় আমার সংসদীয় আসনের তিনটি উপজেলার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করেছি। মানুষ আগামী নির্বাচনে দাড়িঁপাল্লায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। ইনশাল্লাহ যদি সুষ্ঠ ভোট হয় তাহলে জামায়াত ফেনী ১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আমি আশা করি।









Chief Editor-Dipali Rani Roy