শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার অ্যাম্পায়ারের ভুমিকায় প্রতিবাদ

প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫


সংবাদদাতা,ফেনী :

দীর্ঘ ১৬ বছর নানা নিপীড়ন জেল জরিমানা ও শতাধিক মামলার আসামী হয়ে পরিবার সমাজ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ নেতার দলের সুসময় আশা আকাংক্ষা প্রতিফলন না ঘটলে যা হয়। দলের মনোনয়ন পাওয়ার আশায় নিজেকে ক্লিন রাজনীতি করেছেন। দলের প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরী করেছেন। দলের নেতাকর্মীদের মাঝে নিজের গ্রহণ যোগ্যতা গড়ে তুলেছেন। কিন্তু মনোনয়ন বঞ্চিত হয়ে ধানক্ষেতে গিয়ে অভিনব প্রতিবাদ জানালেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার(৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদনের মত হাত তুলে তার ফেসবুক আইডিতে সে ছবি পোস্ট করলে মুহুর্তে তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনরা আলালের এ ব্যাতিক্রমী এ প্রতিবাদকে সুস্থধারার রাজনৈতিক প্রজ্ঞা বলে মন্তব্য করছেন।
জানা যায়, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২( সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব যে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে তার নাম ছিলোনা। এ নিয়ে মনোনয়ন দৌড়ে হেরে গিয়ে প্রতিবাদ স্বরুপ নতুন করে মনোনয়ন পূর্ণ:বিবেচনার জন্য দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধানক্ষেত গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে “রিভিউ” এর জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।

আলালের ঘনিষ্ঠজনেরা জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আলাল দলের সদস্য সচিব হিসেবে দলের যাবতীয় আদেশ নির্দেশ বাস্তবায়ন করেছেন। তাছাড়া বহুবার তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। তাই মনোনয়ন তার প্রাপ্য ছিলো। তাই যেখানে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ার পর অনেকে বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ, ভাংচুর, প্রতিপক্ষের বুকে গুলি পর্যন্ত করছেন, সেখানে আলালের এমন শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসার দাবী রাখে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জয়নাল হাজারীর সময় সারাদেশের “লেবানন” হিসেবে পরিচিত ছিলো। এর পর নিজাম হাজারীর সময় নির্বাচন গুলো “ফেনী স্টাইল” নামে সরাদেশে পরিচিত ছিলো। আর এখন আমরা একটি পরিবর্তীত যুগে এসে প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। প্রতিবাদ ভিন্নভাবে ও জানাতে পারে ফেনীর মানুষ। যাতে আগামী প্রজন্ম জানতে পারে তাদের প্রতিবাদের ভাষা ভিন্ন হলেও এটি দেশের মানুষ তা গ্রহন করেছে। আমিও চাই এ প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২আসনটি রিভিউ করা হউক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যাতে ফেনী-২ আসনটি রিভিউ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর