শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ীতে বিনামূল্যে গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫


সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার ৮ টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো: সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ।

বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আশা করি এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশুনা করবে। তোমরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তিনি আরও বলেন পড়াশুনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর