শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে চোরাই মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার

প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল :
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে চোরাই ২৫টি মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার। গত (১৪ নভেম্বর) নড়াইল জেলার গোবরা বাস স্ট্যান্ডের সাথে সুমন সুপার মার্কেটে রাইশা টেলিকম এন্ড মোবাইল এক্সোসরিজ হতে ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড অজ্ঞাতনামা চোরেরা কৌশলে চুরি করে চম্পট দেয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম ২০/১১/২০২৫ রাত ৩:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোঃ রাজু মোল্যা(৩০) ও ফজর আলী মোল্যা(২৪) নামের পেশাদার চোর চক্রের দুইজনকে ভাড়া বাসা হতে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে চোরাই ২৫টি মোবাইল ফোন ও ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড উদ্ধার করতে সক্ষম হয়।

ধৃত আসামি মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) উভয় খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম’র নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জান মালের নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর