শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভেড়ামারার পল্লীতে প্রকাশে কৃষককে গুলি করে হত্যা, আহত-১

প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫


সংবাদদাতা, ভেড়ামারা(কুষ্টিয়া):

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম (৫২) নামের এক কৃষককে প্রকাশে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ লালন মন্ডল (৪৬) নামের আরও একজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ লালন ম-ল কে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংতা জনক হলে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিতে নিহত রেফাজুল ইসলাম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার মৃত জামাত ম-লের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত লালন ম-ল একই এলাকার কালু মাঝির ছেলে।

ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন ম-ল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন মন্ডল।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, ভেড়ামারার রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন ম-ল নামে আরও একজনকে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারা এ হত্যাকা-টি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর