শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রেমিট্যান্সে উর্ধ্বমুখী ধারা, নভেম্বরের ২২ দিনেই এসেছে ২১৩ কোটি ডলার

প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নভেম্বরের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন গড়ে দেশে পৌঁছেছে প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার সমপরিমাণ প্রবাসী আয়। রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত এই তথ্য প্রবাসী আয়ের ধারাবাহিক উত্থানের ইঙ্গিত দিচ্ছে।-খবর তোলপাড়।

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, যার পরিমাণ ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।

তারিখভিত্তিক প্রবাহে দেখা যায়, ১৬ থেকে ২২ নভেম্বর সময়ে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ নভেম্বর সময়ে এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর সময়ে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। মাসের প্রথম দিনে এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এর আগের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী। অক্টোবর মাসে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বর মাসে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বেড়েছে। হুন্ডি বন্ধে উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলেই রেমিট্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। কর্মকর্তাদের মতে, বর্তমান প্রবাহ বজায় থাকলে নভেম্বর শেষে তিন বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর