শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

আসামী ধরতে মধ্যরাতে পুলিশের হানা, আতঙ্কে আসামির মৃত্যূ

প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সংবাদদাতা, ফেনী :

পারিবারিক বিরোধে জেরে করা একটি মামলার আসামি নুর হোসেন বাবুকে (৫৪) পুলিশ গ্রেপ্তার করতে গেলে আতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৩ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মৃত মীর হোসেনের ছেলে। পরিবারে তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে স্থানীয় শহীদ নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাদের প্রতিবেশী নুর হোসেন বাবুকে ২নং আসামি করা হয়। রোববার রাত দেড়টার দিকে ফুলগাজী থানা পুলিশের সদস্যরা বাবুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যান। এ সময় তিনি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক সেখান থেকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিকেলে সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের হাতে লাশ বুঝিয়ে দেয় বলে জানায়।

এদিকে খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া কালেরকন্ঠকে জানান, রাতে তাকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম কালেরকন্ঠকে বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। পরবর্তী তার পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কেউ অভিযোগ করলেও আইনগত জটিলতা থাকবে না।

এ রির্পোট লেখা পর্যন্ত মৃত নুর হোসেনের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর