শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফেনীতে ৯শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সংবাদদাতা, ফেনী :

ফেনী সদর উপজেলার ৯শ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. তোফায়েল আহমেদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নুর উল্লাহ কায়সার। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনসুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেনী সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পীযূষ রায় চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন কালেরকন্ঠকে জানান, রবি ২৫/২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জনকে উফশী ধান আবাদের জন্য ৫ কেজি বীজ ও ২০ কেজি সার এবং ৩০০ জনকে হাইব্রিড ধান আবাদের জন্য ২ কেজি করে বীজ দেওয়া হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রকৃত কৃষকদের মাঝে এ সব বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়া শীতকালীন শাক সবজির বীজ ও বিতরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর