শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শি ক্ষ ক

প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫


–সরকার অরুণ যদু

শ্রদ্ধা করি হে শিক্ষক আমার
জ্ঞান দাও, প্রজ্ঞা দাও
আদর দাও, স্নেহ দাও
যত্ন ভরে শেখাও মোদের
যা কিছু আছে দেহেতে তোমার।
আন্দোলনে তোমায় অপমান?
ছাড়বো না তাদের যতক্ষণ আছে জীবন!
হে শিক্ষক………
শ্রদ্ধা ভরে তোমারে জানাই প্রণতী,
শ্রদ্ধা নাও, ভালোবাসা নাও
ভক্তি অতি।
তুমি শিক্ষা দানে অমর ব্রতী
শ্রেণিতে শিক্ষা দীক্ষায় নতি,
মানুষ হবো দেশের জন্য তোমার কল্যাণে ;
হবো ডাক্তার, হবো ইন্জিনিয়ার
তোমার শিক্ষা শাসনে।
তোমায় করে আসন চূত?
অভিশাপ দিও তাদের ইচ্ছা অভিভূত।
কখনো রাগ, কখনো স্নেহ
ছাত্রদের দিতে দিন ভর,
বাড়িতে গেলে মনে পড়ে সন্ধ্যা ভর।
মা যেমন দেয় চূল আঁচড়িয়ে
তোমরাও দাও তেমনি প্যান্টের বোতাম ঠিক করে,
আশীষ দিও মোদের তরে
উদার হৃদয় ভরে।
পিতার পরে তোমার স্থান
জানিবে নিশ্চয়ই,
তুমি থাকবে সদা জাগ্রত মোদের হৃদয়ে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর