শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ীতে ধরলা সেতুর পাড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা, এক নজর দেখতে উৎসুক জনতার ঢল

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা সেতুর পাড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা, এক নজর দেখতে উৎসুক জনতার ঢল। ধরলা ব্রীজ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে স্থানীয়রা এই গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করেছে।

গেল সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর পশ্চিম তীরে আনুষ্ঠানিক ভাবে নৌকা বাইচ খেলার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। উদ্ধোধনের পর থেকে দ্বিতীয় ও তৃতীয় দিনে নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে নদীর তীরে হাজারও উৎসুক জনতার ঢল নামে।

জানা গেছে, ধরলা ব্রীজ সমিতি লিমিটেড ও স্থানীয়দের আয়োজনে পাঁচ দিন ব্যাপী এক বিশাল নৌকা বাইচের আয়োজন করার পর থেকে দুই এক দিন পরপর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের মতো বুধবার বিকালে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং নৌকা বাইচ দেখতে ধরলা সেতুর পাড়ে দূর-দূরান্ত থেকে শিশু -কিশোর ও নারী পুরুষদের ঢল নামে।

আয়োজক কমিটি জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে খেলার দিন ৬টি বড় বড় নৌকা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় এলাকার হাজার হাজার নারী-পুরুষ, শিশু -কিশোরসহ মানুষজন অত্যান্ত আনন্দের সাথে নৌকা বাইচ প্রতিযোগী উপভোগ করছেন। খেলায় প্রথম পুরস্কার একটি মহিষ, দ্বিতীয় পুরুস্কার একটি গরু ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ছাগল। খেলার দিন করে ফুলবাড়ী থানা পুলিশ আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সহযোগিতা করছেন। এজন্য পুলিশ বাহিনীকে অনেক ধন্যবাদ। আশাকরি ফাইনাল খেলা পর্যন্ত সুন্দর ভাবে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হবে।

স্থানীয় শিক্ষার্থী সোহেলী ও মিরাজ হোসেনসহ অনেকে জানান, আমাদের এলাকায় নৌকা বাইচ প্রতিযোগীতা আয়োজন করেছে। বাড়ির পাশে হওয়ায় প্রতিটি নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করছি। এছাড়াও খেলার দিন করে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

বালারহাট এলাকার রুবেল ইসলাম জানান, আমি দীর্ঘদিন ধরে ঢাকায় থাকি। কয়েক দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছি। জানতে পারি ধরলা সেতুর পাড়ে নৌকা বাইচ খেলা হচ্ছে, পরে দ্বিতীয় দিন নৌকা বাইচ খেলা দেখতে যাই। অনেক দিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখে খুবই ভালো লাগছে। সেখানে অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে খেলা উপভোগ করছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, ধরলা পাড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করেছে স্থানীয়রা। নৌকা খেলার দিন থানা পুলিশের একটি বিশেষ টহল খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে। কারণ খেলা চলাকালীন সময়ে ধরলা সেতুতে প্রচন্ড ভিড় জমে। সেখানে মানুষের যান চলাচল স্বাভাবিক করাসহ নৌকা বাইচ খেলাটি শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষ্যে পুলিশের টহল জোড়দার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর