শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নড়াইলে যুবকের পচাগলা লাশ উদ্ধার

প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলের লোহাগড়া পৌর শহরের কুন্দশী এলাকা থেকে এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের কুন্দশী এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো: ইমরুল ভূঁইয়া (৩৬) কুন্দশী এলাকার মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর