শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতের দিকে দক্ষিণ আফ্রিকার লিম্পুপু প্রভিন্সের মেসিনা শহরে, তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘মাডিম্বু আকাশ জেনারেল ডিলার’-এ।-খবর তোলপাড়।

নিহত আমিনুল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে। জানা যায়, বিকেলে দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন আমিনুল। তখন দুজন ব্যক্তি তাকে ডেকে ভেতরে নিয়ে গিয়ে লক্ষ্যবিদ্ধ করে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিম্পুপু অঞ্চলের একটি শহরে ‘আকাশ সুপারশপ’ নামে ব্যবসা করতেন। তিনি চার ভাইবোনের মধ্যে মেজো এবং এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

গোড়াইল গ্রামের বাসিন্দা ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, আমিনুলের লাশ এক সপ্তাহের মধ্যে দেশে আনার প্রস্তুতি চলছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর