শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী

প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা অনেকেই নিবন্ধন করেছেন। সবশেষ পাওয়া তথ্য অনুযায়, এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ লাখ ৩ হাজার ৫৭৮ জন পুরুষ ও ২০ হাজার ১২১ জন নারী রয়েছেন।-খবর তোলপাড়।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত এ তথ্য জানা গেছে।

কোন দেশ থেকে কতজন?

সৌদি আরবে ৫১ হাজার ৬৪৯ জন, যুক্তরাষ্ট্র ১৯ হাজার ৫৯৯ জন, কাতার ১৩ হাজার ৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৫০০ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১৬২ জন, সিঙ্গাপুর ১২ হাজার ১৩৩ জন, যুক্তরাজ্য ১১ হাজার ১৯৮ জন, দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৫১১ জন, কানাডা ৯ হাজার ২৮০ জন অস্ট্রেলিয়া ৭ হাজার ৯২৪ জন এবং ইতালিতি ৭ হাজার ৬০৮ জন নিবন্ধন করেছেন।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন।’

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর