শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি

প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, আগামী জানুয়ারিতে ঢাকায় আসতে পারে ফিফা বিশ্বকাপের স্বর্ণালী ট্রফি। তবে সফর চূড়ান্তভাবে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে।

বাফুফে সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি এক দিনের সফরের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। ফিফা ইতোমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি মৌখিক ও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এবারের ট্রফি সফরে দর্শক অংশগ্রহণ বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া ২০২৬ বিশ্বকাপে দেশ যেন বেশি টিকিট পেতে পারে, সে বিষয়েও ফিফার কাছে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, আগামী বছরে অন্তত পাঁচ প্রবাসী ফুটবলারের জাতীয় দলে অন্তর্ভুক্তির পরিকল্পনা চলছে। তবে ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদ এখনো দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না।

ফাহাদ করিম জানান, সম্প্রতি অনুষ্ঠিত লাতিন বাংলা সুপার কাপের আয়োজনের অব্যবস্থাপনার কারণে ভবিষ্যতে এমন টুর্নামেন্টের অনুমোদনে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর