সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের

প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

প্রস্তুতির পরও বিয়ের পিঁড়িতে বসা হয়নি ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের। পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি।-বিনোদন তোলপাড়।

গত (২৩ নভেম্বর) মহারাষ্ট্রের সাংলিতে তাদের বিয়ের দিন নির্ধারিত থাকলেও স্মৃতির বাবার অসুস্থতার কারণে তা স্থগিত হয়। এরপর থেকেই বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে আলাদা বিবৃতিতে দুজনেই তাদের সম্পর্ক শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পলাশ মুচ্ছল জানান, তিনি ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়িয়ে জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সম্পর্ক ভাঙার পর পলাশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক গুঞ্জন ছড়ালেও সেগুলো মিথ্যা দাবি করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর