শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বরে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এ কর্মসূচির আয়োজন করে।এ সময় বক্তব্য রাখেন বাংলা প্রভাষক আককাছ আলী বসুনিয়া, বাংলা প্রভাষক হারুন অর রশিদ ও সমাজবিজ্ঞান প্রভাষক দিলরুবা বেগম প্রমূখ।

বক্তারা বলেন- শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮–এর সকল কালো আইন বাতিল, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিন ঝুলে থাকা অধিকার নিশ্চিত করতেই তাদের এই কর্মসূচি।

তাদের উত্থাপিত দাবিসমূহ হলো—দ্রুত পদ সোপান তৈরি করে পদায়ন নিশ্চিত করা, আত্তীকৃত শিক্ষক–কর্মচারীদের পে প্রোটেকশন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, দ্রুততম সময়ে ও সহজে চাকুরি স্থায়ীকরণ সম্পূর্ণ করতে হবে, শিক্ষক–কর্মচারীদের চাকুরি বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা, নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।

এ সময় আয়োজকরা বলেন, দীর্ঘদিনের বৈষম্য ও অনিশ্চয়তা দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর