শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

প্রাথমিক বিদ্যালয়ের ৬৫হাজার ৫০২ প্রধান শিক্ষক ১০ম গ্রেডে উন্নীত

প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এখন থেকে ১০ গ্রেডে বেতন পাবেন।

বুধবার(১০ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ৮ম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।-খবর তোলপাড়।

বিদ্যমান ১১তম গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা দিয়ে। এর সর্বোচ্চ ধাপ ৩০ হাজার ২৩০ টাকা। আর উন্নীত করা গ্রেড অর্থাৎ ১০ম গ্রেডে মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা দিয়ে। এর সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার সভার কার্যবিবরণী অনুযায়ী, রিট পিটিশন অনুযায়ী আদালতের নির্দেশে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ইতিমধ্যে গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছিল। ওই ৪৫ জন শিক্ষকের ধারাবাহিকতায় এবার অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১০-এ উন্নীতকরণের প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ উভয়ই সম্মতি প্রদান করেছে। এর পরে সভায় ৬৫ হাজার ৫০২ পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত হয়।

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। শিক্ষক রয়েছেন পৌনে চার লাখের বেশি। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, বর্তমানে কর্মরত ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রোববার সন্ধ্যা ৬টায়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সেদিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার বিকাল ৪টায় তার রেকর্ড করা ভাষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।-খবর তোলপাড়।

ভাষণ রেকর্ডের পর নির্বাচন কমিশনাররা সিইসির কক্ষে বৈঠক করেন। বৈঠক শেষে আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং এসব বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। বুধবার তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন।

ইসি জানিয়েছে, এবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। দুটি নির্বাচন একসাথে হওয়ায় ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দুটি ব্যালটের কারণে ব্যবস্থাপনায় বাড়তি সময় প্রয়োজন হবে, সেই অভিজ্ঞতা থেকেই সময় বাড়ানো হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দুটি করে গোপন কক্ষ থাকায় বাজেট সামান্য বাড়তে পারে বলেও তিনি জানান।

তফসিল ঘোষণার আগেই বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসন নিয়ে আদালতের রায় আলোচনায় এসেছে। আপিল বিভাগ বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন পুনর্বহালের নির্দেশ দিয়েছে। তবে এতে তফসিলে বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “আমাদের মত আমরা তফসিল ঘোষণা করব। কোর্টের অর্ডার হাতে পেলে তখন দেখা যাবে।”

এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

ইসি জানায়, জাতীয় নির্বাচন ও গণভোট দুটিই একই দিনে হওয়ায় বুথ ও ভোটকক্ষ অপরিবর্তিত থাকলেও প্রতিটি কক্ষে থাকবে দুটি ভোটিং স্পট। তফসিল ঘোষণার পর সব ধরনের অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সবশেষ প্রস্তুতি এখন নির্বাচন কমিশনের হাতে। তফসিল ঘোষণার পর থেকেই শুরু হবে নির্বাচনী যাত্রা এবং রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর