শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলে অবসরে যেতে চান সাকিব

প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাজনৈতিক কারণে বাংলাদেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। সবশেষ বাংলাদেশে ছিলেন ২০২৪ সালের মে মাসে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশের মাটিতে দুটি টেস্ট সিরিজ খেললেও, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চাইলেও তা আর সম্ভব হয়নি।-খবর তোলপাড়।

এই মুহূর্তে দেশে ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও আশাহত হচ্ছেন না সাকিব। তিনি আশাবাদী দেশের হয়ে আবারও খেলতে নামবেন। অন্তত পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে দেশের মাটিতে খেলে তারপর বিদায় বলবেন ক্রিকেটকে। ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব আল হাসান বলেন, ‘আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া। আমি এমন কিছুই ভাবছি। সব সংস্করণকেই একটি সিরিজে বিদায় বলতে চাই।

সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে, টেস্ট হতে পারে আবার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই।’ ২০২৪ সালে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ইতি টানবেন তিনি টেস্ট ক্যারিয়ারের।

তবে শেষ পর্যন্ত আর সেই টেস্ট খেলা হয়নি তার। দেশের উদ্দেশে রওনা দিয়েও অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত না পাওয়ায় ফিরে গেছেন দুবাই থেকে। এখন নিয়মিত খেলে বেড়ান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। দেশের হয়ে খেলার মতো ফিট থাকতেই এসব লিগে খেলছেন সাকিব। তিনি জানালেন, ‘(দেশের হয়ে আবারও খেলা) এটাই স্বপ্ন। এ কারণেই এখনো খেলছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর