শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কচাকাটায় বাল্যবিবাহ মোকাবেলায় ধর্মীয় নেতাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫


রতি কান্ত রায়:

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের মাদারগঞ্জ ক্লিনিক মাঠে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণে কাইয়ের চর জামে মসজিদের খতিব আলহাজ্ব আ: ছাত্তারের সভাপতিত্বে ৩ ইউনিয়ন থেকে মোট ৩০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীপাড়া জামে মসজিদ খতিব আবদুল আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খতিব মীর হোসেন, হাফেজ মো: এরশাদুল হক। প্রশিক্ষণে বক্তব্য রাখেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর হান্নান আলী ও আনোয়ার হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য বড় হুমকি। এতে শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং দারিদ্র্য ও নিরক্ষরতার হার বাড়ে। কম বয়সে বিয়ে হওয়া মেয়েদের মধ্যে পারিবারিক সহিংসতার ঝুঁকিও বেশি থাকে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, কাজীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর