শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভারতকে হারানোর পুরস্কার পেল হামজারা

প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

গত ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে ২১ বছর পরপর ভারতকে হারানোয় ফুটবল দলের জন্য তাৎক্ষণিকভাবে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।-খবর তোলপাড়।

মাস না ঘুরতেই পুরস্কারের টাকা দিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার পাওয়া ৩০ জনের নামের অর্থের চেক গ্রহণ করেছেন। ২৩ ফুটবলার ও কোচসহ ৭ অফিসিয়ালকে ৭ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে এনএসসি। তাতে মোট পুরস্কারের অর্থের পরিমান ঘোষিত ২ কোটি টাকার চেয়ে ১০ লাখ টাকা বেশি। পুরস্কারের জন্য বাফুফে থেকে ৪০ জনের একটি তালিকা দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদে।

সেখান থেকে ভারতের ম্যাচের স্কোয়াডের ২৩ ফুটবলার ও ৭ জনের নামে চেক তৈরি করেছে ক্রীড়া পরিষদ। মিডিয়া ম্যানেজার, ফিজিও, ডাক্তার, টিম অ্যাটেন্ডেন্টকে পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে সবার মন খারাপ টিম অ্যাটেন্ডেন্ট মহসিনকে পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়ায়। দলের সাথে সার্বক্ষণিক কাজ করা মহসিনের পুরস্কারের অর্থ না পাওয়াকে হতাশাজনক হিসেবে উল্লেখ করেছেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর