শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হালান্ডের জোড়া গোলে প্যালেসের বিপক্ষে জয় পেলো সিটি

প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫


আন্তর্জাতিক স্পোর্টস:

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্লিং হালান্ডের জোড়া গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর ৩-০ ব্যবধানের এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে মানসিটি।

উলভস আর্সেনালের বিপক্ষে সমতা ফেরানোয় সিটির শীর্ষে ওঠার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শেষদিকে আরও একটি আত্মঘাতী গোল করে উলভস জয় উপহার দিয়ে দিলে স্বস্তি পায় মিকেল আর্তেতার দল। ম্যাচের শুরুর দিকেই দারুণ একটি সুযোগ তৈরি করে প্যালেস। কিন্তু গোল হয়নি ফিনিশিংয়ের অভাবে। প্যালেস সুযোগ হারালেও বিরতির ৪ মিনিট আগে মাথেউস নুনেসের ব্যাক পোস্ট ক্রসে হেড থেকে গোল করেন আর্লিং হালান্ড।

৪১ মিনিটে সিটি এগিয়ে যায় ১-০ ব্যবধানে। বিরতি থেকে ফিরে অ্যাডাম ওয়ার্টন গোল করার সম্ভাবনা জাগিয়ে তোলেন সিটির হয়ে। কিন্তু তা সম্ভব হয়নি বল পোস্টে লেগে ফিরে আসলে। গতবছর ব্ল্যাকবার্ন থেকে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি তিনি। ৬৯ মিনিটে রায়ান শেরকি অ্যাসিস্ট করেন ফিল ফোডেনকে। কিছুটা এগিয়ে গিয়ে কাটান প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে।

এরপর বল বাড়িয়ে দেন ফোডেনের দিকে। বল পেয়ে বাঁ পায়ের নিয়ন্ত্রিত নিচু শটেব ব্যবধান দ্বিগুণ করেন সিটির। হালান্ডের দ্বিতীয় গোলের সঙ্গে সঙ্গেই ম্যাচে ফেরার প্যালেসের শেষ আশাটুকুও মিলিয়ে যায়। বক্সের ভেতরে একক দৌড়ে ঢ়ুকে পড়া সাভিনিয়োকে থামাতে গিয়ে ডিন হেন্ডারসন ফাউল করে বসেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান, আর সেই সুযোগে স্পট কিক থেকে নরওয়েজিয়ান ফরোয়ার্ড গোল করে সিটির জয়ের সিলমোহর লাগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর