শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের হাইকমিশনারকে কী বলল ভারত?

প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় ভারতীয় কূটনৈতিক মিশনের নিরাপত্তা ঘিরে যে আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়েই সরাসরি বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বাংলাদেশের হাইকমিশনারকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম এ বৈঠক করেন। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।-খবর তোলপাড়।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং কিছু চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির ঘোষণা দেওয়া হয়েছে বলে যে তথ্য পাওয়া গেছে, সেটির দিকেই বাংলাদেশের হাইকমিশনারের মনোযোগ আকর্ষণ করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে আরও বলা হয়, দুঃখজনকভাবে এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ তথ্যপ্রমাণ বিনিময় করেনি। কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে, এমন প্রত্যাশার কথাও জানানো হয়।

এদিকে একই দিনে ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বেলা দুইটার পর বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় আইভ্যাক বাংলাদেশ। সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত স্লটধারী আবেদনকারীদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

হাইকমিশনার তলবের ঘটনায় ঢাকায় প্রতিক্রিয়া জানিয়েছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব করা খুবই অপ্রত্যাশিত। ভারতের সঙ্গে কিছু টানাপোড়েন থাকলেও ঢাকা ওয়ার্কিং রিলেশন বজায় রেখেই এগোতে চেয়েছিল।” বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বৈঠকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্য এবং বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ঢাকায় সংঘটিত কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে ভারতে পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বানও জানায় বাংলাদেশ।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক তলব পাল্টা তলবের ঘটনায় ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে চাপ বাড়ছে। তবে উভয় পক্ষই শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর