শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১৩৫ বিলিয়ন রুপিতে বিক্রি হলো পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘদিন ধরে লোকসানে থাকা পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) অবশেষে বিক্রি হয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় তহবিল সংগ্রহ এবং নগদ অর্থ অপচয়কারী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সংস্কার করার প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তান সরকার এই পদক্ষেপ নিয়েছে।-খবর তোলপাড়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামাবাদে টেলিভিশনে লাইভ সম্প্রচারিত নিলামে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির ৭৫ শতাংশ মালিকানার জন্য সর্বোচ্চ ১৩৫ বিলিয়ন পকিস্তানি রুপির অফার দিয়ে বিজয়ী হয় আরিফ হাবিব কনসোর্টিয়াম।

এদিন নিলামে অংশ নিয়েছিল আরও দুই প্রতিষ্ঠান— লাকি সিমেন্ট কনসোর্টিয়াম এবং এয়ার ব্লু লিমিটেড।

দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেসরকারিকরণ উপদেষ্টা মুহাম্মদ আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নতুন মালিক বিমান সংস্থার পরিচালনা আগামী এপ্রিল থেকে শুরু করবেন। তিনি আরও জানান, মালিকানা হস্তান্তরের মাধ্যমে সরকার প্রায় ১০ বিলিয়ন রুপি নগদ অর্থ পাবে এবং ২৫ শতাংশ শেয়ার বজায় রেখে ৪৫ বিলিয়ন রুপির অংশীদারিত্ব রাখবে।

উল্লেখ্য, একসময় পাকিস্তানের গর্ব হিসেবে পরিচিত এই বিমান সংস্থা বছরের পর বছর ধরে লোকসান বহন করছে, যা বর্তমানে আনুমানিক ২.৫ বিলিয়ন ডলারের বেশি। এই লোকসানের কারণে পিআইএর কার্যক্রম অনিয়মিত হচ্ছে এবং সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

গত বছরের নভেম্বরে একটি বিক্রির চেষ্টা ব্যর্থ হয়েছিল। তখন কেবলমাত্র ব্লু ওয়ার্ল্ড সিটি ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল, যা সরকারের নির্ধারিত ন্যূনতম ৩০৫ মিলিয়ন ডলারের চেয়ে অনেক কম। তাই সেই নিলাম বাতিল করা হয়েছিল।

সূত্র: ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর